মালদা

নদিয়ালি মাছের সংখ্যা বৃদ্ধি করতে মৎস্য সঞ্চার প্রকল্প থেকে মহানন্দা নদীতে ছাড়া হল মাছের পোনা

দিনের পর দিন নদিয়ালি মাছের সংখ্যা কমে যাচ্ছে। ফলে পাওয়া যাচ্ছে না বাঙালীদের মন পছন্দের মাছ। বেশকিছু মাছ প্রায় লুপ্ত হতে বসেছে। তাই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মৎস্য সঞ্চার প্রকল্পের মাধ্যমে সমস্ত নদীগুলিতে ছাড়া হচ্ছে মাছের পোনা। আজ মহানন্দা নদীতে ছাড়া হয় ৭ হাজার ৩০০ টি মাছ। উপস্থিত ছিলেন এডিএফ পার্থ প্রতিম দাস, মৎস্য কর্মাধ্যক্ষ মঞ্জুরি মণ্ডল সহ আরও অনেকেই।